১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন

প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 01:43 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

ঢাকার ডেমরা আমুলিয়া এলাকায় কালি তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। সেখানকার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

বৃহস্পতিবার বেলা ১১ টা ৩৮ মিনিটে আগুনের খবর পাওয়ার কথা জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।

তিনি বলেন, আগুনের খবর পেয়ে ১১ টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট গিয়ে কাজ শুরু করে।

তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেননি তিনি।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আমুলিয়া মডেল টাউন এলাকার আগুন লাগা কারখানাটি টিনশেডের। শুরুতে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল।

বেলা দেড়টার দিকে আরো দুই ইউনিট বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, “খিলগাঁও ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট যুক্ত হয়েছে। এখন কাজ করছে মোট ছয়টি ইউনিট।”

সিদ্দিক বাজার থেকে আরো দুটি ইউনিট পথে রয়েছে বলে জানান তিনি।