Published : 09 Apr 2026, 05:01 PM
অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে ১৩ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয় বলে সরকারপ্রধানের প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ জানান।
তিনি বলেন, অষ্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকারের নেতৃত্বে দেশটির সংসদীয় প্রতিনিধি দল প্রধানমন্ত্রী ও সংসদ নেতার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন; এটি ছিল সৌজন্য সাক্ষাৎ।
সাক্ষাতের সময়ে ডেপুটি স্পিকারের ব্যারিস্টার কায়সার কামাল, সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন