Published : 27 Nov 2025, 09:19 PM
দেশের ‘৪৬ শতাংশ’ মানুষ ফিচার বা বাটন ফোন ব্যবহার করেন, যারা ইন্টারনেটে যুক্ত না থাকার ফলে সরকারের বিভিন্ন উদ্যোগের সুবিধা থেকে ‘বঞ্চিত হচ্ছেন’ বলে তথ্য দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী জানিয়েছেন।
বাংলাদেশের জন্য প্রস্তাবিত ‘ই-পার্টিসিপেশান পলিসি ফ্রেমওয়ার্ক’ উপস্থাপন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কাছে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আগারগাঁওয়ে কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করে এমআরডিআই।
সচিব বলেন, এটা (ই-পার্টিসিপেশান পলিসি ফ্রেমওয়ার্ক) একটা বিরাট কাজ। অনেকের অনেক চেষ্টার পর আমরা এটা করতে পেরেছি। এর গুরুত্ব অনুযায়ী যেরকম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হওয়া উচিৎ ছিল, সেটা না হওয়ায় দুঃখ প্রকাশ করছি।”
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব (সংযুক্ত) মাহমুদুল হোসাইন খান বলেন, “৪৬ শতাংশ মানুষের হাতে বাটন ফোন মানে তারা ইন্টারনেটে যুক্ত হতে পারছেন না। ইন্টারনেটে যুক্ত হতে না পারলে সরকারের নেওয়া উদ্যোগগুলোর সুবিধা নিতে পারবে না। শুধু সোশাল সেইফটি নেটের আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতার মত ৯৫টি কর্মসূচিতে লক্ষ-কোটি টাকা খরচ করছে সরকার। এখন মানুষ যদি এসব সম্পর্কে জানতে না পারে, তাহলে সুবিধাটা নেবে কীভাবে।”
অনুষ্ঠানে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোঃ দাউদ মিয়া, আইসোস্যাল এর চেয়ারপারসন অনন্য রায়হান, নাগরিকতার ডেপুটি টিমক লিডার ক্যাথারিনা নাগ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমআরডিআইর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।