২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

হাজারীবাগে কভার্ড ভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু

হাজারীবাগে তিনি স্বামী, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2024, 04:48 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

রাজধানীর হাজারীবাগে কভার্ড ভ্যানের ধাক্কায় এক নারী মারা গেছেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বেড়িবাঁধ বৌবাজার সোনার বাংলা কলার আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এ জে আর কুরিয়ার সার্ভিসের একটি কভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন পথচারী শিল্পী বেগম (৪২)।

স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জানান, শিল্পী মারা গেছেন। 

শিল্পী বেগম বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন।

হাজারীবাগ থানার এএসআই মো. সাজ্জাদুর রহমান বলেন, “শিল্পী কাজ শেষে হাজারীবাগের সালাম সরদার রোড বালুর মাঠ এলাকার বাসায় ফিরছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন তিনি।  

হাসপাতালের মর্গে শিল্পী বেগমের ছেলে হৃদয় জানান, তার মা সকালে কাজের জন্য বাসা থেকে বের হয়েছিলেন।

শিল্পী বেগমের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার নরসিংগাল গ্রামে। তার স্বামী আল আমিন হাওলাদার রিকশা চালান। 

হাজারীবাগে তিনি স্বামী, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন।