১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাবেন প্রধান উপদেষ্টা

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইমানুয়েল মাক্রোঁসহ বিশ্ব নেতারা অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুষ্ঠানে যোগ দেবেন।

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাবেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2025, 10:19 PM

Updated : 26 Aug 2026, 12:34 PM

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার বাসসকে এ তথ্য দিয়েছেন।

রোমান ক্যাথলিক চার্চের প্রথম লাতিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিসের শেষকৃত্য হতে চলেছে আগামী শনিবার। ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে উন্মুক্ত প্রাঙ্গণে ওই অনুষ্ঠানে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁসহ বিশ্ব নেতারা। সেই কাতারে শামিল হবেন মুহাম্মদ ইউনূস।

পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে সোমবার চিরবিদায় নেন। ২০১৭ সালে বাংলাদেশেও এসেছিলেন তিনি। তার প্রয়াণে শোক প্রকাশ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান।

রোমের বিশপ হিসেবে পোপ ফ্রান্সিস বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সার্বভৌম ভ্যাটিকান সিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পুরো আমেরিকা অঞ্চল এবং দক্ষিণ গোলার্ধ থেকে নির্বাচিত প্রথম পোপ তিনি।

আরও পড়ুন-

বিশ্ব নেতাদের মধ্যে কারা যাচ্ছেন পোপের অন্ত্যোষ্টিক্রিয়ায়

পোপ ফ্রান্সিসের চিরপ্রস্থান