১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরির ঘটনায় ২ কর্মচারী গ্রেপ্তার

চুরি হওয়া ওইসব জিনিস উদ্ধারে অভিযান চলছে, বলেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2026, 09:22 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে রডসহ কিছু জিনিস চুরির ঘটনায় হাসপাতালের দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার তাদের গ্রেপ্তারের পর পুলিশ বলছে, আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী চুরি হওয়া ওইসব জিনিস উদ্ধারে অভিযান চলছে।

গ্রেপ্তার দুজন হলেন-মো. মামুন ও মামুনুর রশীদ।

পুলিশ তথ্যমতে, ২০২৩ সালে একটি শেষ হওয়া প্রকল্পের অব্যবহৃত রডসহ কিছু জিনিস হাসপাতালের বেজমেন্টের গুদাম হতে সোমবার রাতে চুরি হয়ে যায়। এসব জিনিস হুন্দাই কোম্পানির।

পরে বিষয়টি জানাজানি হলে হাসপাতাল কর্তৃপক্ষ সিসিটিভির ভিডিও সংগ্রহ করে দেখতে পায় একটি পিকআপে করে কিছু জিনিস সরিয়ে নেওয়া হচ্ছে।

শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ অভিযোগ পাওয়ার পর সিসিটিভির ভিডিও দেখে কয়েকজনকে শনাক্ত করা হয়।” 

পরে হাসপাতালের ওই দুই কর্মচারীকে শাহবাগ থেকে গ্রেপ্তার করা হয়, বলেন তিনি।