প্রাথমিক শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড
পুলিশের বাধায় কর্মসূচি পালন করতে না পারায় আন্দোলনরত শিক্ষকরা আবার শহীদ মিনারে ফিরে যান।
দশম গ্রেডে বেতনসহ তিন দাবিতে আন্দোলনকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মিছিলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ ওঠেছে পুলিশের বিরুদ্ধে।
পুলিশের বাধায় কর্মসূচি পালন করতে না পারায় আন্দোলনরত শিক্ষকরা আবার শহীদ মিনারে ফিরে যান, সেখানে শনিবার সকাল থেকে অবস্থান নিয়েছেন।
এদিন বিকাল ৪টার দিকে শিক্ষকরা ‘কলম সমর্পণ’ কর্মসূচি পালনের জন্য মিছিল নিয়ে শাহবাগের দিকে এগিয়ে যেতে থাকলে শাহবাগ থানার সামনে পুলিশ তাদের বাধা দেয়। এসময় সাউন গ্রেনেড ছোড়ে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় বলে শিক্ষকরা অভিযোগ করেন।
আন্দোলনরত শিক্ষক সংগঠন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এর তরফে সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাছুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের হামলায় শাহবাগে অনেক শিক্ষক আহত হয়েছেন।”
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে বলেন, “শিক্ষকরা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। আহত হওয়ার বিষয়ে কোন তথ্য এখনও আমরা পাইনি।”
বিস্তারিত আসছে…
