১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিএনপির মামুন হত্যা: ২ দিনের রিমান্ডে কাফি ও আরাফাত

বাইপাইল এলাকায় গত বছরের ৫ অগাস্ট গুলিবিদ্ধ হন মামুন; মারা যান ৭ অগাস্ট।

বিএনপির মামুন হত্যা: ২ দিনের রিমান্ডে কাফি ও আরাফাত
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2025, 04:54 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

আশুলিয়ায় জুলাই আন্দোলনের সময় বিএনপি কর্মী মামুন খন্দকারকে গুলি করে হত্যার মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি ও জেলার গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাজুল ইসলাম সোহাগ মঙ্গলবার রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মো. মাহমুদুল হাসান গত ১৫ জুলাই তাদের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। সেদিন আদালত তাদের উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেন ২২ জুলাই (মঙ্গলবার)।

এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের দুই দিনের রিমান্ডের আদেশ দেন বলে জানান প্রসিকিউশন পুলিশের কর্মকর্তা মো. হারুন।

মামলার বিবরণী থেকে জানা যায়, মামুন খন্দকার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গত ৫ অগাস্ট তিনি ঢাকার আশুলিয়ায় বাইপাইল এলাকায় গুলিবিদ্ধ হন; মৃত্যু হয় ৭ অগাস্ট। 

এ ঘটনায় ২২ অগাস্ট মামুনের স্ত্রী আশুলিয়া থানায় হত্যা মামলা করেন।