ঈদে মিলাদুন্নবী: নরেন্দ্র মোদীর শুভেচ্ছা, ঐক্যের বার্তা
“মানুষের প্রতি সদয় হওয়ার এবং সমাজের জন্য কিছু করার উদ্দীপনা যেন সবসময় আমাদের পথ দেখায়।”
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার এক ফেইসবুক পোস্টে তিনি এই শুভেচ্ছা বার্তা দিয়েছেন। আর তার বার্তা শুরু হয়েছে ‘ঈদ মুবারক!’ জানিয়ে।
মোদী লিখেছেন, “মিলাদুন্নবীর শুভেচ্ছা। আশা করি, এই পবিত্র উপলক্ষ আমাদের চারপাশে আরও বেশি ঐক্য ও আনন্দ বয়ে আনবে।
“মানুষের প্রতি সদয় হওয়ার এবং সমাজের জন্য কিছু করার উদ্দীপনা যেন সবসময় আমাদের পথ দেখায়।”
হিজরি সনের ১২ রবিউল আউয়াল মুসলমানদের মহানবী হযরত মুহাম্মদের (সা.) পৃথিবীতে আগমন ও তিরোধানের দিন। এ দিনটি মুসলিম বিশ্বে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করা হয়। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।
