১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে স্বামীর ‘মারধরে’ নারীর মৃত্যু

পারিবারিক কলহের জেরে আজিজ ও কুলসুমার মধ্যে ভোরে কথাকাটাকাটি হয়।

চট্টগ্রামে স্বামীর ‘মারধরে’ নারীর মৃত্যু
প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 04:37 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

চট্টগ্রামের কর্ণফুলীতে পারিবারিক কলহের জেরে স্বামীর ‘মারধরে’ এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার ভোরে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খোয়াজনগরে এ ঘটনা ঘটে বলে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানিয়েছেন।

নিহত কুলছুমা বেগম (৪০) ওই এলাকার বাসিন্দা আবদুল আজিজের স্ত্রী। পেশায় রাজমিস্ত্রী আজিজের বাড়ি বান্দরবানের লামা উপজেলার পূর্ব পালং গ্রামে। কর্ণফুলী খোয়াজনগরে আফসার নামে এক ব্যক্তির ভাড়া ঘরে থাকেন তারা।  

ওসি মুহাম্মদ শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পারিবারিক কলহের জেরে আজিজ ও কুলসুমার মধ্যে ভোরে কথা কাটাকাটি হয়। এসময় আজিজুল তাকে মারধর শুরু করে এবং এক পর্যায়ে মশলা পেষার নোড়া দিয়ে মাথায় আঘাত করে।”

গুরুতর আহত অবস্থায় কুলসুমাকে উদ্ধার করে প্রতিবেশীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। 

এ ঘটনার পর থেকে আজিজুল পলাতক আছেন, তাকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।