১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অন্য প্যানেলে ডাকসুর মনোনয়ন ফরম, এনসিপির মাহিন বহিষ্কার

বহিষ্কারের কারণ হিসেবে ‘গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের’ কথা বলা হয়েছে।

অন্য প্যানেলে ডাকসুর মনোনয়ন ফরম, এনসিপির মাহিন বহিষ্কার
এনসিপি নেতা মাহিন সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2025, 08:09 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলে সাধারণ সম্পাদকের (জিএস) মনোনয়ন ফরম নেওয়ার পর এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

তার বিরুদ্ধে ‘গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গকে’ কারণ দেখিয়ে সোমবার রাতে দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা লেখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “মাহিন সরকারকে স্ব-পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে বহিষ্কার করা হল। এই বহিষ্কার আদেশ আজ (সোমবার) হতে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।”

‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলে ভিপি পদে লড়বেন ‘স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ’ এর আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ।

 এছাড়া এজিএস পদে লক্ষ্মীপুর জেলা ছাত্রছাত্রী কল্যাণ সমিতির সভাপতি ফাতেহা শারমিন এ্যানি মনোনয়ন ফরম তুলেছেন।