২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রথযাত্রা: দুই দিন এড়িয়ে চলতে হবে যেসব রাস্তা

আগামী ২৭ জুন শুক্রবার বিকাল ৩টা থেকে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা এবং ৫ জুলাই শনিবার বিকাল ৩টা থেকে উল্টো রথযাত্রা হবে।

রথযাত্রা: দুই দিন এড়িয়ে চলতে হবে যেসব রাস্তা
স্বামীবাগ থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত হবে রথযাত্রা। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2025, 07:04 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা ও উল্টো রথযাত্রার কারণে আগামী শুক্র ও শনিবার সাধারণ যানবাহনকে ঢাকার কিছু সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

আগামী ২৭ জুন শুক্রবার বিকাল ৩টা থেকে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা এবং ৫ জুলাই শনিবার বিকাল ৩টা থেকে উল্টো রথযাত্রা হবে।

বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বামীবাগের ইসকন মন্দির থেকে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম উত্তর গেইট, পল্টন মোড়, প্রেস ক্লাব, কদম ফোয়ারা, হাই কোর্ট মাজার, দোয়েল চত্বর, শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশী হয়ে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত রথযাত্রা এবং উল্টো রথযাত্রার শোভযাত্রা হবে। 

এই দুই দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা মহানগরীর যানবাহন চালক ও যাত্রীদের ওই সব পথ ‘যথাসম্ভব এড়িয়ে চলার জন্য’ অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।