১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কামরুল ও সেলিম ৪ দিনের রিমান্ডে

ঢাকা মহানগর হাকিম শরীফুর রহমান শুনানি শেষে বুধবার এ আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2024, 11:44 AM

Updated : 10 Sep 2026, 12:26 PM

পল্টন থানার যুবদল নেতা শামীম মিয়া হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও ঢাকা ৭ আসনের সাবেক এমপি সোলায়মান মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

ঢাকা মহানগর হাকিম শরীফুর রহমান শুনানি শেষে বুধবার এ আদেশ দেন।

সকালে কড়া নিরাপত্তায় কামরুল ও সেলিমকে আদালতে হাজির করা হয়। 

এসময় মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের সাব ইন্সপেক্টর ফেরদৌস জামান তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। 

আর আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করেন।

শুনানি শেষে বিচারত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক এই দুই মন্ত্রী ও এমপিকে রিমান্ডের আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, “২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন আওয়ামী লীগও পাল্টা সমাবেশ ডেকেছিল। 

ওইদিন বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম মিয়া নিহত হন। এ ঘটনায় চলতি বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।“

ওই মামলার আসামি হলেন কামরুল ও সেলিম।