১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নতুন মামলায় নজরুল ইসলাম মজুমদার ১০ দিনের রিমান্ডে

বুধবার তদন্ত কর্মকর্তার আবেদনের উপরে শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন।

নতুন মামলায় নজরুল ইসলাম মজুমদার ১০ দিনের রিমান্ডে
নজরুল ইসলাম মজুমদার। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2025, 11:53 AM

Updated : 10 Sep 2026, 12:32 PM

এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারকে ধানমন্ডি ও যাত্রাবাড়ী থানার দুইটি হত্যা মামালায় ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

এছাড়া ধানমণ্ডি থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকেও জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।  

বুধবার তদন্ত কর্মকর্তাদের আবেদনের উপরে শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতি। ফাইল ছবি।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতি। ফাইল ছবি।

সকালে  নজরুল ইসলাম মজুমদার ও জ্যোতিকে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেতে আসামিদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। 

রিমান্ডের পক্ষে শুনানি করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী। আর রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আজহারুল ইসলাম দুইটি হত্যা মামলায় নজরুল ইসলাম মজুমদারের ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া রিমান্ড মঞ্জুর হয় জ্যোতিরও।