২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদা পারভীনের মৃত্যুতে ফখরুলের শোক

লালনশিল্পীর প্রয়ানে লোকসংগীত ও সংস্কৃতির ভুবনে বিশাল শুন্যতার সৃষ্টি হল, বলেন ফখরুল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2025, 02:17 AM

Updated : 26 Aug 2026, 02:17 PM

লালনশিল্পী ফরিদা পারভীনের মৃত্যু সংস্কৃতি ভুবনের এক বিশাল শূন্যতা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বরেণ্য শিল্পী ফরিদা পারভীন শনিবার রাত সোয়া ১০টায় রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭১ বছর।

তার মৃত্যুতে এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, “দেশের বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীনের ইহধাম ত্যাগে সংগীত জগতে অপূরণীয় ক্ষতি হয়েছে। এতে লোকসংগীত ও সংস্কৃতির ভুবনে এক বিশাল শুন্যতার সৃষ্টি হল।”

তিনি বলেন, তার কণ্ঠে গাওয়া গানগুলো সংগীতপ্রিয় মানুষদের দীর্ঘকাল মুগ্ধ করবে। লালনগীতি ছাড়াও প্রয়াত ফরিদা পারভীন নানামাত্রিক গান গেয়ে অগণিত মানুষের ভালোবাসা পেয়েছেন।

বিএনপি মহাসচিব শিল্পীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।