১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুয়াশা: ঢাকায় নামতে পারেনি ৮ ফ্লাইট

“আবহাওয়া স্বাভাবিক হলে সকল ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2025, 11:26 AM

Updated : 26 Aug 2026, 05:24 PM

ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে ব্যর্থ হয়ে কলকাতা, ব্যাংকক ও চট্টগ্রামে অবতরণ করেছে আটটি ফ্লাইট।

শনিবার শাহজালাল বিমানবন্দরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঘন কুয়াশা পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে এদিন কয়েকটি ফ্লাইটকে বিভিন্ন বিমানবন্দরে ‘ডাইভার্ট’ করা হয়েছে। এর মধ্যে তিনটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, চারটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করেছে। 

“আবহাওয়া স্বাভাবিক হলে সকল ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে।” 

বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা দিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।