১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাসা থেকে আসছিল দুর্গন্ধ, দরজা ভেঙে মিলল তরুণীর লাশ

স্বামী-স্ত্রী পরিচয়ে গত এপ্রিলে ওই বাসা ভাড়া নেন জেনি ও মুন্না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2026, 07:54 PM

Updated : 11 Sep 2026, 03:25 PM

রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় বাসার দরজা ভেঙে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

মঙ্গলবার দুপুর ২ টার দিকে কাজীপাড়া মেট্রো স্টেশনের পাশের একটি ভবনের সাততলার বাসা থেকে লাশ উদ্ধারের তথ্য দিয়েছেন কাফরুল থানার ওসি সাজ্জাদ হোসেন।

২৪ বছর বয়সি ওই তরুণীর নাম জেনি খান। গত এপ্রিলে মুন্না নামে এক যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসা ভাড়া নেন।

ওসি সাজ্জাদ হোসেন বলেন, “বাসা থেকে দুর্গন্ধ পেয়ে বাড়ির মালিক পুলিশকে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে দরজা ভেঙে শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করে।”

পুলিশ বলছে, গত রোববার মুন্না বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেনি।

ওসি বলেন, “আমরা তাদের বিষয়ে বিস্তারিত খোঁজ করছি। মুন্না পলাতক রয়েছে। তাকে খুঁজে পেলে বিষয়টি স্পষ্ট হওয়া যাবে।”