প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সাক্ষাৎ
বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সামিখ আল মাররি।
রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকের পরে প্রধানমন্ত্রী সফরকারী প্রতিনিধিদের নিয়ে নৈশভোজ করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত ব্রেক সাঈদ আল-সামিখ উপস্থিত ছিলেন।
রোববার বিকালে দুই দিনের সফরে ঢাকায় আসেন কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সামিখ আল মাররি।
