Published : 07 Aug 2025, 12:15 PM
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিতে দ্বিতীয়বারের মত সচিবালয়ে এসেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ে নতুন নির্মিত (এক নম্বর) ভবনের ৫ তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়।
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই বৈঠকে অন্য উপদেষ্টারাও উপস্থিত রয়েছেন।
গত বছরের ৮ অগাস্ট দায়িত্ব নেওয়ার পর থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে এবং তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো হচ্ছে।
তবে মাঝে গত নভেম্বর সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রেস ক্লাবের বিপরীতে ৫ নম্বর গেইট দিয়ে সচিবালয়ের প্রবেশ করেন ইউনূস। তার আগমনকে কেন্দ্র করে সচিবালয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
এর অংশ হিসেবে দিনের প্রথম ভাগে ১ নম্বর গেইট ছাড়া অন্য কোনো গেইট দিয়ে গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি।