১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিনাকী-ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ

“পিনাকী-ইলিয়াস এ মহান বিজয়ের মাসে ১৬ ডিসেম্বর নিয়ে যে অশ্লীল ও অশ্রাব্য কথাবার্তা বলেছে, তার প্রতিবাদ জানিয়ে, আমরা এ কুশপুত্তলিকা দাহ করেছি।”

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 10:05 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

বিজয় দিবস নিয়ে ‘অশ্লীল মন্তব্য’ ও ‘কটূক্তির’ প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউটিউবার ইলিয়াস হোসেন ও পিনাকী ভট্টাচার্যের কুশপুত্তলিকাদাহ করেছেন একদল শিক্ষার্থী।

বুধবার রাত পৌনে ৯টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এ কর্মসূচি পালন করেন। 

এ সময় ‘পিনাকীর দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘পাকিস্তানিদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ইলিয়াসের দুই গালে, জুতা মারো তালে তালে’–ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

আয়োজকদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আরাফাত চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পিনাকী-ইলিয়াস এ মহান বিজয়ের মাসে ১৬ ডিসেম্বর নিয়ে যে অশ্লীল ও অশ্রাব্য কথাবার্তা বলেছে, তার প্রতিবাদ জানিয়ে, আমরা এ কুশপুত্তলিকা দাহ করেছি। 

“আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী হিসেবে এসব কথা মেনে নিতে পারি না।”