১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাঠক ইতিবাচক ঘটনা বেশি জানতে চান: বিসিআই সভাপতি

“অর্থ-বাণিজ্যের খবরের ক্ষেত্রে আমরা চাই, ফোকাসটা বর্তমান পরিস্থিতিতে থাকুক,” বলেন তিনি।

পাঠক ইতিবাচক ঘটনা বেশি জানতে চান: বিসিআই সভাপতি
আনোয়ার-উল আলম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 10:11 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

অনুমাননির্ভর না হয়ে প্রকৃত ঘটনাটা কী, সাংবাদিকতায় সেটাই লেখা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই)  সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিষ্ঠার ১৯ বছর উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ঢাকার র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিসিআই সভাপতি বলেন, “সাংবাদিকতায় অনুমাননির্ভর না হয়ে কী ঘটলো, সেটাই লেখা উচিত। পাঠক ‘ফ্যাক্টবেইজড’ তথ্য চান। 

“পাঠক নেতিবাচক খবরের চেয়ে ইতিবাচক ঘটনা বেশি জানতে চান। কিন্তু কোনটা মানুষ ‘বেশি খাবে’, কোন ভিউ বেশি হবে, সেটা নিয়ে লেখার প্রবণতা দেখা যায়।”

সংবাদমাধ্যমের কাছে নিজের প্রত্যাশা তুলে ধরে এ ব্যবসায়ী নেতা বলেন, “অর্থ বাণিজ্যের খবরের ক্ষেত্রে আমরা চাই, ফোকাসটা বর্তমান পরিস্থিতিতে থাকুক। বর্তমানের প্রভাব ভবিষ্যতে কেমন পড়বে, সেই বিশ্লেষণটিও আশা করি।”