১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইউজিসির সদস্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন

আগামী চার বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2026, 06:22 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন।

তাকে ইউজিসির সদস্য হিসেবে মনোনীত করে শনিবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী চার বছরের জন্য এই শিক্ষক ইউজিসির সদস্যের দায়িত্ব পেয়েছেন।

এদিনই নতুন দায়িত্বে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের সাবেক এই চেয়ারম্যান।

বিকালে ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন।