১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৬ দাবিতে মাইলস্টোন শিক্ষার্থীদের বিক্ষোভ

“এত বড় ট্র্যাজেডি কেন ঘটল, আমরা এর জবাব চাই,” বলেন এক শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2025, 01:47 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

বিমান দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশসহ ছয় দাবিতে বিক্ষোভে নেমেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার সকাল ৯টা থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটি সংলগ্ন গোলচত্বর এলাকায় তারা বিক্ষোভ করছেন।

বেলা পৌনে ১০টায় আইন উপদেষ্টা আসিফ নজরুল ঘটনাস্থলে আসেন। এসময় তাকে দেখে শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি দেখেও একই স্লোগান দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা ‘উই ওয়ান্ট, জাস্টিস', ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ প্রভৃতি স্লোগান দেন।

পরে বিক্ষোভকারীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাদের আটকে দেন। 

শিক্ষার্থী তাহমিদ ফাইয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা, মাইলস্টোনের শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখাচ্ছি। বিচারহীনতা, অবহেলা ও দমননীতির বিরুদ্ধে আমাদের দাবি স্পষ্ট, আমাদের অবস্থান অটল।” 

আরেক শিক্ষার্থী ফারিহা তাবাসসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এত বড় ট্র্যাজেডি কেন ঘটল, আমরা এর জবাব চাই। এই হত্যার দায়ভার সরকারকে নিতে হবে।” 

শিক্ষার্থীদের ছয় দাবি হচ্ছে-

সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে ২৭ জন নিহত হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৮ জন। এ ঘটনায় মঙ্গলবার দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।