০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

গোলাহাট গণহত্যায় নিহতদের স্মরণে আলোচনা সভা

সভায় আদিত্যপুর গণহত্যা, কালিগঞ্জ গণহত্যা এবং ছাতনী গণহত্যা নিয়েও কথা বলেন আলোচকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2026, 01:44 AM

Updated : 19 Sep 2026, 02:29 PM

মুক্তিযুদ্ধের সময় সৈয়দপুরের গোলাহাটে সংঘটিত গণহত্যার ৫৫ বছর পূর্তিতে স্মরণসভা করেছে ‘জেনোসাইড জাস্টিস অ্যান্ড রিসার্চ ফোরাম’ ও ‘বাংলা ভুবন ঐকতান’।

শনিবার বিকালে ঢাকার নিমতলীতে এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে এ সভা হয়।

শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় এই স্মরণ সভা।

অনুষ্ঠানে আলোচকরা ১৯৭১ সালের সেই ভয়াল দিনের স্মৃতিচারণ করেন এবং আন্তর্জাতিকভাবে এই গণহত্যার স্বীকৃতির প্রয়োজনীয়তায় আলোকপাত করেন। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক জেবুন্নেছা সভায় আদিত্যপুর গণহত্যা, কালিগঞ্জ গণহত্যা এবং ছাতনী গণহত্যা নিয়েও কথা বলেন।