Published : 16 Oct 2025, 05:20 PM
উচ্চ মাধ্যমিকে পাসের হার আর জিপিএ-৫ প্রাপ্তির হিসাবে এবার ৯ সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা।
বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডে এক সংবাদ সম্মেলনে এবারের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।
ঢাকা শিক্ষা বোর্ডে অংশ নেওয়া ২ লাখ ৯২ হাজার ১৬০ জন ৬৪ দশমিক ৬২ শতাংশ পাস করেছে। উত্তীর্ণ ১ লাখ ৮৮ হাজার ৭৮৩ জনের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা ২৬ হাজার ৬৩ জন।
৬২ দশমিক ৫৭ শতাংশ নিয়ে পাসের হারে দ্বিতীয় অবস্থানে থাকা বরিশাল শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭৪ জন। এই বোর্ডে ৬১ হাজার ৪৮১ শিক্ষার্থীর মধ্যে উচ্চমাধ্যমিকের চৌকাঠ পেরিয়েছে ৩৭ হাজার ৬৬ জন।
সম্মিলিত ১১ বোর্ডের হিসাবে পাসের হারের দিক থেকে এবারও শীর্ষে রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এই বোর্ডে ৭৫ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৬৮ জন।
১১টি শিক্ষা বোর্ডে এবার সবচেয়ে পিছিয়ে কুমিল্লা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭০৭ জন।
কারিগরি বোর্ডে এবারের পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৫ হাজার ৬১০ শিক্ষার্থীর মধ্যে ৬২ দশমিক ৬৭ শতাংশ পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬১০ জন।
রাজশাহী বোর্ডে উত্তীর্ণ হয়েছে ৭৭ হাজার ৭৪২ জন। পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন।
চট্টগ্রাম বোর্ডে ৫২ দশমিক ৫৭ শতাংশ পাসের হারে উত্তীর্ণ হয়েছে ৫৩ হাজার ৫৬০ জন। ১ লাখ ১ হাজার ৮৮৮ পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৯৭ জন জিপিএ-৫ পেয়েছে।
দিনাজপুর বোর্ডে ৬০ হাজার ৮৮২ জন শিক্ষার্থী পাস করেছে। তাদের মধ্যে ৬ হাজার ২৬০ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ।
ময়মনসিংহ বোর্ডে এবার পাসের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ। এই বোর্ডের উত্তীর্ণ ৩৯ হাজার ৯৬ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৮৪ জন।
আর যশোর বোর্ডে পাস করেছে ৫০ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী। এই বোর্ডের উত্তীর্ণ ৫৬ হাজার ৫০৯ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৯৫ জন।
গত বছর পাসের হারে ৯ সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষে ছিল সিলেট; আর জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে প্রথমে ছিল ঢাকা শিক্ষা বোর্ড।
একনজরে উচ্চ মাধ্যমিকের ফল
|
বোর্ড |
নিবন্ধন |
পরীক্ষা দিয়েছে |
মোট পাস |
পাসের হার (%) |
জিপিএ-৫ |
|
ঢাকা |
২,৯৫,১১৭ |
২,৯২,১৬০ |
১,৮৮,৭৮৩ |
৬৪.৬২ |
২৬,০৬৩ |
|
রাজশাহী |
১,৩৪,১৪৩ |
১,৩০,৮৮৭ |
৭৭,৭৪২ |
৫৯.৪০ |
১০,১৩৭ |
|
কুমিল্লা |
১,০১,৯৭৭ |
৯৯,৫৭৬ |
৪৮,৬৫৭ |
৪৮.৮৬ |
২,৭০৭ |
|
যশোর |
১,১৬,৮০৯ |
১,১২,৫৭৪ |
৫৬,৫০৯ |
৫০.২০ |
৫,৯৯৫ |
|
চট্টগ্রাম |
১,০২,৯৭০ |
১,০১,৮৮৮ |
৫৩,৫৬০ |
৫২.৫৭ |
৬,০৯৭ |
|
বরিশাল |
৬১,৪৮১ |
৫৯,২৩৯ |
৩৭,০৬৬ |
৬২.৫৭ |
১,৬৭৪ |
|
সিলেট |
৬৯,৯৪৪ |
৬৯,১৭২ |
৩৫,৮৭১ |
৫১.৮৬ |
১,৬০২ |
|
দিনাজপুর |
১,০৮,৬৫৯ |
১,০৫,৮৯১ |
৬০,৮৮২ |
৫৭.৪৯ |
৬,২৬০ |
|
ময়মনসিংহ |
৭৯,২৩৭ |
৭৫,৮৫৫ |
৩৯,০৯৬ |
৫১.৫৪ |
২,৬৮৪ |
|
মাদ্রাসা |
৮৬,৬০১ |
৮২,৮০৯ |
৬২,৬০৯ |
৭৫.৬১ |
৪,২৬৮ |
|
কারিগরি |
১,১০,১৭২ |
১,০৫,৬১০ |
৬৬,১৮৫ |
৬২.৬৭ |
১,৬১০ |
|
মোট |
১২,৬৭,১৩০ |
১২,৩৫,৬৬১ |
৭,২৬,৯৬০ |
৫৮.৮৩ |
৬৯,০৯৭ |