১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বুয়েটের সাবেক উপাচার্য এমএইচ খান আর নেই

১৯৮৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ছিলেন অধ্যাপক এমএইচ খান।

বুয়েটের সাবেক উপাচার্য এমএইচ খান আর নেই
অধ্যাপক মোশাররফ হোসেন খান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2026, 06:08 PM

Updated : 11 Sep 2026, 03:36 PM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক মোশাররফ হোসেন খান (এমএইচ খান) মারা গেছেন। 

মঙ্গলবার ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অবসরপ্রাপ্ত এই অধ্যাপকের বয়স হয়েছিল ৯৩ বছর। 

১৯৮৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ছিলেন অধ্যাপক এমএইচ খান। তিনি ছিলেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বুধবার সকাল ৯টায় বারডেম জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এবং দুপুরে বুয়েটে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। 

অধ্যাপক এমএইচ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি।

প্রয়াত এই শিক্ষক তিন ছেলে ও দুই মেয়েকে রেখে গেছেন।