১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেপ্তার

ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2025, 12:56 AM

Updated : 26 Aug 2026, 12:27 PM

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও শিল্প গোষ্ঠী বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, মোরশেদ আলমকে মঙ্গলবার রাতে গুলশান-২ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গণমাধ্যম, খাদ্য পণ্য, সিমেন্ট, ইস্পাত, আবাসনসহ বিভিন্ন ব্যবসা রয়েছে বেঙ্গল গ্রুপের। 

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি মোরশেদ আলমের মালিকানাধীন গ্রুপের অন্যতম কোম্পানি বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেডের একটি প্রতিষ্ঠান। 

তিনি আওয়ামী লীগের টিকেটে নোয়াখালী-২ আসন থেকে দশম, একাদশ ও দ্বাদশ সংসদের সদস্য নির্বাচিত হন।