১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা বৃহস্পতিবার

এ সভায় বিচার বিভাগের নানা বিষয়ে সবার সঙ্গে আলোচনা করেন প্রধান বিচারপতি। জরুরি সিদ্ধান্ত নিতেও এ সভা ডাকা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2025, 02:49 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের ফুল কোর্ট সভা আহ্বান করা হয়েছে বৃহস্পতিবার।

রোববার হাই কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় সুপ্রিম কোর্টর উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।

ফুল কোর্ট সভায় বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে সবার সঙ্গে আলোচনা করেন প্রধান বিচারপতি। অনেক সময় জরুরি সিদ্ধান্ত নিতেও এ সভা ডাকা হয়।

বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সে বিষয়েও আলোচনা হয় ফুল কোর্ট সভায়। পদাধিকারবলে প্রধান বিচারপতি এ সভার সভাপতিত্ব করেন।