Published : 21 Jan 2026, 12:46 PM
ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত ও প্রতিস্থাপন কাজের কারণে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ শহরসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাঁচ ঘণ্টা এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে তিতাস বলছে, নারায়ণগঞ্জের পঞ্চবটি মোড় এলাকায় প্রধান সিএনজি স্টেশনের সামনে ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত ও প্রতিস্থাপন কাজের কারণে সাময়িক সময়ের জন্য গ্যাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সময়ে নারায়ণগঞ্জ শহর, মুন্সিগঞ্জ শহর, পঞ্চবটি, মুক্তারপুর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা ও ফতুল্লাসহ আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তবে আদমজী ইপিজেড এলাকা এর আওতার বাইরে থাকবে। গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।