১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৪ বীরঙ্গনাকে সংবর্ধনা দিল ‘চেষ্টা’

“আমরা স্বেচ্ছাসেবী হিসাবে নারী উন্নয়নে কাজ করে যাচ্ছি।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2026, 09:18 AM

Updated : 26 Aug 2026, 03:26 PM

একাত্তরের চার বীরঙ্গনাকে সংবর্ধনা দিয়েছে নারী সংগঠন ‘চেষ্টা’।

শনিবার সন্ধ্যার পর ঢাকার রাওয়া ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয় বলে সংগঠনের   এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবর্ধনাপ্রাপ্তরা হলেন—ময়মনসিংহের রিজিয়া খাতুন, ঢাকার সাভারের ফিরোজা বেগম, ফাতেমা আলী ও আমিনা বেগম।

‘মানবতার পক্ষে আমরা’ স্লোগান নিয়ে গঠিত সংগঠনটির সভাপতি সাবেক সেনাপ্রধান প্রয়াত হারুন অর রশিদের স্ত্রী লায়লা নাজনীন হারুন বলেন, “প্রতিষ্ঠার পর সংগঠনের পক্ষ থেকে এ পর্যন্ত আমরা দেড়শতাধিক নারীকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছি। 

“সবার সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি। অনেককে ঘর বানিয়ে দিয়েছি।"

সংগঠনের সাধারণ সম্পাদক গুলশান নাসরিন চৌধুরী বলেন, “নারীদের নিয়ে এই সংগঠনকে অনেক বাধাবিপত্তি পেরিয়ে এগিয়ে যেতে হয়েছে। আমরা স্বেচ্ছাসেবী হিসাবে নারী উন্নয়নে কাজ করে যাচ্ছি।”

অনুষ্ঠানে চেষ্টার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, সাবেক অতিরিক্ত সচিব জহুরুল হক উপস্থিত ছিলেন।