২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাভারে গ্যাসের আগুনে দগ্ধ ৩

দুজনের অবস্থা আশঙ্কাজনক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 01:54 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

ঢাকার সাভারে রান্নাঘরে জমে থাকা গ্যাসের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। 

সোমবার সকাল ৬টায় নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন- জুবায়ের হোসেন কিরণ (৩০), তার স্ত্রী মাহমুদা (২৭) এবং তাদের সন্তান উমায়ের (৬)।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, জুবায়েরের শরীরের ৬২ শতাংশ, মাহমুদার শরীরের ৫০ শতাংশ এবং উমায়েরের শরীরের ১১ শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

কিরণের ভাই বাবু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ভাই নবীনগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। 

“রান্নাঘরের সিলিন্ডার থেকে গ্যাস লিক করছিল। সকালে রান্না করতে চুলা জ্বালাইতে গেলে পুরা ঘরে আগুন ধরে যায়। আমার ভাই, তার স্ত্রী ও ছেলে পুড়ে যায়।”