১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকার ৩ থানায় নতুন ওসি

এক ওসিকে সরিয়ে গোয়েন্দা বিভাগে পাঠানো হয়েছে; আর লাইনওআর থেকে দুই পরিদর্শককে ওসি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2026, 11:12 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

ঢাকার উত্তরা পশ্চিম, বনানী ও ভাটারা থানার দায়িত্বে এসেছেন নতুন ওসি।

মঙ্গলবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের এক আদেশে উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে সরিয়ে গোয়েন্দা বিভাগে পাঠানো হয়েছে। একই আদেশে বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুরকে উত্তরা পশ্চিম থানার দায়িত্ব দেওয়া হয়েছে।

লাইনওআরের পরিদর্শক মুহাম্মদ ফরিদুল ইসলামকে বনানী থানায় এবং মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানার ওসি করা হয়েছে।

এর আগে নিজের মোবাইল আর্থিক সেবা অ্যাকাউন্টে ‘সন্দেহজনক লেনদেনের’ অভিযোগ ওঠার পর বুধবার ভাটারা থানার ওসি ইমাউল হককে সরিয়ে ডেভেলপমেন্ট বিভাগে পাঠানো হয়। এরপর সেখানে নতুন ওসি দায়িত্ব পেলেন।