Published : 16 Jun 2026, 08:30 PM
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের স্ত্রী।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হল।
অবৈতনিক এই দায়িত্বের মেয়াদ যোগদানের তারিখ থেকে দুই বছর।