১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাতির উদ্দেশে ভাষণ দিতে আসছেন প্রধান উপদেষ্টা

তার এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 04:36 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দিতে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তার এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে বলে সরকারপ্রধানের দপ্তর থেকে জানানো হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন হচ্ছে বৃহস্পতিবার। ‍জুলাই সনদের সংস্কার প্রস্তাবের বিষয়ে নাগরিকদের অনুমোদন নিতে একই দিনে গণভোটও হবে।