১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঠাকুরগাঁওয়ের ডিসিকে পাঠানো হল রাঙামাটি

অর্থবিভাগের উপসচিব মোহাম্মদ হাবিব উল্লাহকে ঠাকুরগাঁও জেলার নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2024, 05:32 PM

Updated : 26 Aug 2026, 11:00 AM

পদায়নের আড়াই মাসের মাথায় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক (ডিসি) ইশরাত ফারজানাকে রাঙামাটিতে বদলি করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। 

একই প্রজ্ঞাপনে অর্থবিভাগের উপসচিব মোহাম্মদ হাবিব উল্লাহকে ঠাকুরগাঁও জেলার নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১০ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ইশরাতকে ঠাকুরগাঁও জেলার ডিসি করা হয়েছিল।