১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত সৈয়দ মনজুরুল ইসলাম

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এবং পরে কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2025, 05:02 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হলেন এমিরেটাস অধ্যাপক, সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। 

শনিবার বিকাল ৩টা ৪০ মিনিটে তার দাফন সম্পন্ন হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।

তিনি বলেন, "স্যারের একমাত্র সন্তান শাফাক ইসলামসহ বন্ধু-স্বজনদের অনেকে উপস্থিত ছিলেন। তার ছাত্রদের মধ্যেও অনেকে উপস্থিত ছিলেন।"

এর আগে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা হয়। সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এবং ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক এই শিক্ষক, সাহিত্যিকের প্রতি শেষ শ্রদ্ধা জানান শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক মনজুরুল ইসলাম শুক্রবার বিকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর।