১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা-১৭ আসনের বিভিন্ন উপাসনালয়ে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

এলাকার ২৮টি মসজিদে ২ লাখ ৪৭ হাজার টাকা করে ও ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Sep 2026, 07:32 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে শুক্রবার বিকালে সরকার প্রধান উপাসনালয় সংশ্লিষ্টদের হাতে অনুদানের চেক তুলে দেন বলে তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাদ্দৌলা।

তিনি বলেন, “ঢাকা-১৭ আসনের মসজিদ, মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে প্রধানমন্ত্রী আর্থিক অনুদান দিয়েছেন। ওই আসন এলাকার ২৮টি মসজিদে ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়।

“পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।”

এ সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।

এয়োদশ সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা-১০ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হন। পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।