১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সংসদ সচিবালয়ে সচিব হলেন গোলাম সরওয়ার ভূঁইয়া

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক পদ থেকে পদোন্নতি দিয়ে তাকে এ দায়িত্বে বসানো হচ্ছে; তিনি কানিজ মওলার স্থলাভিষিক্ত হচ্ছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2026, 01:21 AM

Updated : 26 Aug 2026, 03:14 PM

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. গোলাম সরওয়ার ভূঁইয়াকে পদোন্নতি দিয়ে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব বানিয়েছে সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. গোলাম সরওয়ার ভূঁইয়া বর্তমানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা।

এই পদায়নের ফলে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার স্থলাভিষিক্ত হচ্ছেন গোলাম সরওয়ার ভূঁইয়া। কানিজ মওলাকে গত বছরের ১৪ জুলাই সংসদ সচিবালয়ের সচিব পদে নিয়োগ দিয়েছিল সরকার।