১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান স্থগিত

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বলেন, “আমি কোনো কারণ জানি না। ঊর্ধ্বতন নির্দেশে এমন প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি।”

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান স্থগিত
গত ২৬ নভেম্বর জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 06:35 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার সমাপনী পর্ব স্থগিত করেছে মন্ত্রণালয়।

সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগামীকাল মঙ্গলবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানের সকল পূর্বনির্ধারিত কর্মসূচি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।”

শেষ দিনে রাজধানীর ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সমাপনী পর্বের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

যোগাযোগ করা হলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বলেন, “আমি কোনো কারণ জানি না। ঊর্ধ্বতন নির্দেশে এমন প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি।”

সোমবার প্রাণিসম্পদ সপ্তাহের অনুষ্ঠান ছিল চট্টগ্রামে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই স্থগিতাদেশের ফলে আমন্ত্রিত অতিথি, গণমাধ্যমকর্মী, অংশগ্রহণকারী, সংগঠক এবং বিভিন্ন অংশীজনের যে কোনো অসুবিধার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। পরবর্তীতে সমাপনী অনুষ্ঠানের স্থান তারিখ জানিয়ে দেওয়া হবে।”