১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিস্কুটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, প্রতিবেশীর আমৃত্যু কারাদণ্ড

ধর্ষণের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন নাজিম।

বিস্কুটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, প্রতিবেশীর আমৃত্যু কারাদণ্ড
নাজিম মিয়া

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2025, 06:08 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

ঢাকার কামরাঙ্গীরচরে সাত বছরের এক শিশুকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের দায়ে প্রতিবেশীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। 

ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান রোববার এ রায় দেন।

আসামি নাজিম মিয়াকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালেন ৯ সেপ্টেম্বর বিস্কুটের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী পরিবারের এক শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ করেন নাজিম। পরদিন শিশুটির বাবা কামরাঙ্গীরচর থানায় মামলা করেন। 

মামলা হওয়ার পর নাজিম মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। ধর্ষণের দায় স্বীকার করে জবানবন্দি দেন নাজিম। তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেন কামরাঙ্গীরচর থানার এসআই ইব্রাহিম হোসেন নয়ন। 

এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে মোট ৪ জনের সাক্ষ্য শুনে আদালত নাজিম মিয়াকে দোষী সাব্যস্ত করে রায় দিল।