১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দুই মন্ত্রণালয়ে নতুন সচিব

মো. আশরাফুল ইসলামকে পদোন্নতি পেয়ে সচিব হলেন।

দুই মন্ত্রণালয়ে নতুন সচিব
মো. আশরাফুল ইসলাম ও কানিজ মওলা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2026, 08:29 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব পদে নতুন দুই কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলামকে পদোন্নতি দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

আর বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে বদলির আদেশাধীন কানিজ মওলাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তিনি সংসদ সচিবালয়ের সচিবের দায়িত্ব পালন করছিলেন।

গত ২৫ মার্চ তাকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে বদলির আদেশ জারি করা হলেও রোববার সেই আদেশ স্থগিত করে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হল। 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

এছাড়া নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে গেল ২৫ মার্চ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়। কিন্তু রোববার নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) পদে বসানো হয় তাকে।