১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সচিবালয়ে প্রথম বৈঠকে নতুন মন্ত্রিসভা

এরপর সচিবদের সঙ্গে বৈঠক করবেন সরকারপ্রধান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2026, 03:46 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

শপথ নেওয়ার পরদিন প্রথম বৈঠকে বসেছে মন্ত্রিসভা, যাতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নতুন সরকারের প্রথম কার্যদিবস বুধবার বেলা ৩টায় সচিবালয়ের এক নম্বর ভবনে এ বৈঠক শুরু হয়।

এর বুধবার বেলা ১২টা ৩৫ মিনিটে সরকারপ্রধান ওই ভবনে নিজের দপ্তরে পৌঁছান। মন্ত্রিসভার বৈঠকের পর তিনি সচিবদের সঙ্গে বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা এদিন সচিবালয়ে আসেন। নিজ নিজ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে তিনটার আগমুহূর্তেই তারা সচিবালয়ের এক নম্বর ভবনে পৌঁছান।

এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তার জালে ঢেকে রাখা হয়েছে সচিবালয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতা লক্ষ্য করে গেছে। এছাড়া এদিন সচিবালয়ে প্রবেশও সীমিত করা হয়েছে।