চিলেকোঠায় গাঁজা-ইয়াবা, ভাটারায় গ্রেপ্তার ৩
ঢালীবাড়ি কাঁচাবাজার এলাকার ‘নিরিবিলি’ ছাত্রাবাস থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ঢাকার ভাটারা এলাকার একটি ছাত্রাবাস থেকে মাদক কারবারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
রোববার দুপুরের ঢালীবাড়ি কাঁচাবাজার এলাকার ‘নিরিবিলি’ ছাত্রাবাসের চিলেকোঠা থেকে গ্রেপ্তার করা হয় তাদের।
ভাটার থানার ওসি মো. ইমাউল হক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রাবাসের চিলেকোঠায় অভিযান চালানো হয়। সেখানে ৬০ কেজি গাঁজা ও ৬ হজার ইয়াবা বড়ি পাওয়া যায়।”
ওসি জানান, এ ঘটনায় ফাতেমা আক্তার মিতু (৩৫), সমাজ মিয়া (৩২) ও রহিম (৪০) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
