Published : 31 Aug 2025, 01:36 AM
চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় হয়ে গেল ‘দোলন ছবি আঁকা উৎসব ২০২৫'।
শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এ উৎসব আয়োজন করে শিশুদের পত্রিকা দোলন।
দোলনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রায় ৫০০ শিশু-কিশোর উৎসবে ছবি এঁকেছেন, যেখানে ফুটে ওঠে প্রকৃতি, মুক্তিযুদ্ধ, রূপকথা, স্বপ্নের বাংলাদেশ, পরিবার ও পরিবেশসহ নানা চিত্রকল্প।
রঙ-তুলির বাহার আর সৃজনশীলতার উচ্ছ্বাসে মিলনায়তন পরিণত হয় এক অনন্য শিল্পমেলায়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন মো. আজহারুল ইসলাম চঞ্চল, কবি মোহন রায়হান, ভাস্কর মাহবুব জামাল শামীম, কবি রেজাউদ্দিন স্টালিন, মো. আবদুল আজিজ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বক্তব্য দেন 'দোলন' সম্পাদক কামাল মুস্তাফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি সুজন।
বিজয়ী যারা
‘ক’ বিভাগ (শিশু শ্রেণি–৩য় শ্রেণি): প্রথম ফারহিন মাহবুব নিলয়, দ্বিতীয় আইরিন বিন হাসান, তৃতীয় কামরুন নাহার।
‘খ’ বিভাগ (চতুর্থ–ষষ্ঠ শ্রেণি): প্রথম আইমা রহমান, দ্বিতীয় মৃন্ময়ী বসাক, তৃতীয় ফারহা মাহবুব নির্ঝর।
‘গ’ বিভাগ (সপ্তম–১০ শ্রেণি): প্রথম নীলা নীলাদ্রি ভট্টাচার্য, দ্বিতীয় উজ্জয়িনী দাস, তৃতীয় মেহরাব জামান আরিয়ান।