১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাদির জানাজায় থাকবে কেবল দেশের পতাকা: ইনকিলাব মঞ্চ

“আপনাদেরকে সার্বিক সহযোগিতার আহবান জানিয়েছে তার পরিবার”।

হাদির জানাজায় থাকবে কেবল দেশের পতাকা: ইনকিলাব মঞ্চ
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2025, 12:41 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

শরীফ ওসমান বিন হাদির জানাজায় বাংলাদেশের বাদে অন্য কোনো পতাকা না রাখার নির্দেশ দিয়েছে ইনকিলাব মঞ্চ। 

শনিবার ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে এক পোস্টে বলা হয়, “জানাজার নামাজের স্থানে বাংলাদেশের পতাকা ব্যতীত অন্য কোন পতাকা থাকবে না

“আপনাদেরকে সার্বিক সহযোগিতার আহবান জানিয়েছে তার পরিবার”।

এর আগের পোস্টে দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজার কথা বলেছে ইনকিলাব মঞ্চ।

হাদির জানাজা ঘিরে জাতীয় সংসদ ভবনসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্ত রক্ষাকারী বাহিনীটির এক বার্তায় এ তথ্য দেওয়া হয়।

বিজিবি ছাড়াও নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে সংসদ ভবন এলাকায়।

হাদির জানাজায় যারা অংশগ্রহণ করবেন, তাদেরকে কোনো ধরনের ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

এছাড়া জানাজায় বিপুল লোকসমাগমের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে ডিএমপি বলেছে, জানাজায় অংশগ্রহণ নির্বিঘ্ন করতে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভেনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।

সকাল ১০টার কিছু আগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয় পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানিয়েছেন।

ইনকিলাব মঞ্চ এক ফেইসবুক পোস্টে লিখেছে, পরিবারের দাবির ভিত্তিতে তাদের সংগঠনের আহ্বায়ককে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার সিদ্ধান্ত হয়েছে।

হাদির মৃত্যুর ঘটনায় এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় শুক্রবার সন্ধ্যায়। ঢাকায় পৌঁছানোর পর সেখান থেকে সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নিয়ে যাওয়া হয়।।