১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুর্যোগ ব্যবস্থাপনার প্রকৌশলীর হিসাব অবরুদ্ধের আদেশ

এসব হিসাবে এক কোটি ১০ লাখ টাকা রয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনার প্রকৌশলীর হিসাব অবরুদ্ধের আদেশ
ঢাকা ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2025, 06:30 PM

Updated : 26 Aug 2026, 11:54 AM

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম মৃধা ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

তাদের এসব হিসাবে এক কোটি ১০ লাখ টাকা রয়েছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব বুধবার এ আদেশ দেন।

আদালতে দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা বলেন, “দুদকের পক্ষে এ আবেদন করা হলে আদালত আবেদনটি মঞ্জুর করে আদেশ দেন।”

দুর্নীতি দমন কমিশন। ফাইল ছবি।

দুর্নীতি দমন কমিশন। ফাইল ছবি।

আবেদনে দুদক বলেছে, মো. নজরুল ইসলাম মৃধার বিরুদ্ধে সরকারি চাকরিজীবী হয়েও নিজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান খুলে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প থেকে ‘বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ’ করেছেন।

এর মধ্যে তার স্বার্থ সংশ্লিষ্ট ১৩টি ব্যাংক হিসেবে ২৬ কোটি ৮২ লাখ টাকা লেনদেন ও সরকারি অর্থ রূপান্তর বা স্থানান্তরের তথ্য দিয়েছে দুদক। 

আবেদনে বলা হয়, “অভিযোগ সংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংকসমূহের হিসাবে অর্থ জমা রাখা ও লেনদেন হয়েছে। তদন্তের স্বার্থে নজরুল ইসলাম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব জরুরিভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।”