১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মামলার জট কমাতে সহযোগিতা চাইলেন নতুন প্রধান বিচারপতি

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ বিচার বিভাগকে ‘সিন্ডিকেটমুক্ত’ করতে প্রধান বিচারপতিকে ‘শুদ্ধি অভিযান’ চালানোর আহ্বান জানান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 02:45 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

আদালতে মামলা জট কমাতে সবার সহযোগিতা চেয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

শপথ নেওয়ার পর রোববার প্রথম কার্যদিবসে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বিষয়ে কথা বলেন।  

গত ২৮ ডিসেম্বর প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সুপ্রিম কোর্টের অবকাশ থাকায় এর মধ্যে তিনি আদালতে বিচারিক কার্যক্রমে অংশ নেননি।

অবকাশের পর রোববার সুপ্রিম কোর্ট খোলার দিন তাকে সংবর্ধনা দেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের নম্বর এজলাসে অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ।     

তিনি বিচার বিভাগকেসিন্ডিকেটমুক্তকরতে প্রধান বিচারপতিকেশুদ্ধি অভিযানচালানোর আহ্বান জানান।

তারপর বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এম মাহবুব উদ্দিন খোকন।       

দেশেএকনায়কতন্ত্রকায়েম করে বিচার বিভাগকেজনগণের মুখোমুখিকরা হয়েছিল এবং নানাভাবেদুর্নীতি সিন্ডিকেটকয়েম করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।

বারের সভাপতি বলেন, সুপ্রিম কোর্টের অনেক উন্নতি হলেও আইনজীবীদের উন্নয়নেতেমন কোনো কাজ হয়নি

দুর্নীতি যেই- করুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মাহবুব উদ্দিন খোকন।

প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠােনে আপিল নিভাগের বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব উপস্থিত ছিলেন। জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম ছিলেন না।