পুলিশের ৪ ডিআইজি বাধ্যতামূলক অবসরে
শিল্পাঞ্চলের মনির হেসেন, রেলওয়ের মাহবুব আলম, টেলিকমের নাহিদুল ইসলাম ও ঢাকা রেঞ্জ কার্যালয়ের আতিকা ইসলাম আছেন এ তালিকায়।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পুলিশ বাহিনীতে বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকায় যুক্ত হলো আরও চার ডিআইজির নাম।
এই চারজন হলেন— শিল্পাঞ্চলের মনির হেসেন, রেলওয়ের মো. মাহবুব আলম, টেলিকমের একেএম নাহিদুল ইসলাম এবং ঢাকা রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত থাকা আতিকা ইসলাম।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই চারজনের বিষয়ে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করে, যেখানে ‘জনস্বার্থে’ তাদেরকে অবসরে পাঠানোর কথা বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিধি অনুযায়ী এই চারজন অবসরের সব ধরনের সুবিধা পাবেন।
পুলিশের এক কর্মকর্তা বলেন, এই চারজনের চাকরির বয়স হয়েছিল সর্বোচ্চ ২৭ বছর।
