১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আসিফের ব্যাগে ম্যাগাজিন: শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

ভিআইপি বা ভিভিআইপি ব্যাগেজ স্ক্রিনিং প্রক্রিয়ায় মনোযোগ বৃদ্ধির নির্দেশনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2025, 11:16 AM

Updated : 26 Aug 2026, 01:18 PM

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগে ম্যাগাজিন ধরা পড়ার পর ঢাকার শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সোমবার রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় ছয়টি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে-

•    সব ধরনের ভিআইপি বা ভিভিআইপি ব্যাগেজ স্ক্রিনিং প্রক্রিয়ায় মনোযোগ বৃদ্ধি।

•    এভিয়েশন সিকিউরিটি সদস্যদের নিয়মিত সচেতনতামূলক ব্রিফিং ও নির্দেশনা প্রদান।

•    সিসিটিভি মনিটরিং টিমকে বিশেষ নির্দেশনা প্রদান।

•    মেটাল ডিটেক্টর ও এক্স-রে মেশিনে স্ক্যানের পর উচ্চঝুঁকির ব্যাগ হাতে পরীক্ষা বাধ্যতামূলক করা।

•    বিমানবন্দরে প্রবেশের সময় ফায়ার আর্ম বহনকারীর পূর্বানুমতি নিশ্চিত করা এবং রেকর্ড সংরক্ষণ।

•    নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘিত হলে সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে তদন্ত কমিটি গঠন ও প্রতিরোধের নির্দেশনা প্রদান। 

গত রোববার মরক্কো যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাতব্যাগে একটি ম্যাগাজিন ধরা পড়ে। 

এ নিয়ে শোরগোলের মধ্যে উপদেষ্টা ফেইসবুক পোস্টে বলেন, “ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটা ম্যাগাজিন রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়।” 

ম্যাগাজিনটি নিজের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রের বলে ভাষ্য আসিফের। এ ঘটনার একদিন বাদে নিরাপত্তা জোরদারের কথা জানাল শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।