Published : 08 Mar 2026, 06:57 PM
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী, প্রয়াত খালেদা জিয়াকে সরকারের দেওয়া সম্মাননা নিলেন তার নাতনি জাইমা রহমান।
রোববার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তার হাতে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খালেদা জিয়া এবং আরো পাঁচজনকে সম্মাননা দিয়েছে এবার।

‘আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য নেতৃত্ব প্রদান এবং গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখায়’ বেগম খালেদা জিয়াকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
এছাড়া ‘অর্থনৈতি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, ‘শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর, ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী’ নারী ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কারে ভূষিত হয়েছেন।
প্রয়াত খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।